1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ

৪০ হাজার ইয়াবা সহ র‍্যাবের জালে মাদক কারবারি আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ

 

কক্সবাজারের টেকনাফে র‍্যাব অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ উদ্ধারসহ একজন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করছেন কক্সবাজার ‌র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান।

আটক মাদক কারবারি উপজেলার হোয়াইক্যং ইউপির বালুখালী এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম। তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের অধিনায়ক জানান- হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় এক ব্যক্তি ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে (২৭ ডিসেম্বর) ভোরে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল করিম নামে মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off