1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

টেকনাফে ৬ অবৈধ ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৬টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধ ইটভাটাগুলোর প্রতিটিকে ২ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায় ও সিলগালা করে দেয়া ইটভটাগুলো হলো, টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি বিক্স, একই এলাকার মেসার্স এম কে বি বিক্স, হোয়াইক্যং এর মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স এবং হোয়াইকং লাতুরিখোলা এর মেসার্স এম আর বি বিক্স।

 

মঙ্গলবার টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন-এর উপস্থিতিতে এবং কক্সবাজার জেল পুলিশ, টেকনাফ থানা পুলশ, র‌্যাব-১৫ ও ফায়ার সার্ভিস-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে টেকনাফ উপজেলার ৬টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রতিটি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে নগদ আদায় করা হয় এবং ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off