1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলা গুলি যুবক নিহত

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক ।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক ওই ক্যাম্পের শামসুল আলমের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে আহত এক রোহিঙ্গাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ওই রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জেনেছি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

গত এক সপ্তাহের মধ্যে এটি রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় হত্যাকাণ্ড। এর আগে গত ৫ মার্চ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off