1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

উখিয়ার কামাল মেম্বার হ’ত্যা ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনের নামে হ’ত্যা মা’ম’লা

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

শামীমুল ইসলাম ফয়সাল ;

 

উখিয়ার জালিয়াপালংয়ের ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার (১১ জুলাই) নিহত কামাল হোসেনের ছোট ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়েরের বিষয়টি জানান উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

 

ওসি বলেন, মামলার এজাহারে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

এছাড়াও মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৫/৬ জনকে।

 

মামলার এজাহারে দেখা গেছে, প্রধান আসামী করা হয়েছে জালিয়াপালংয়ের ৯ নং ওয়ার্ডের মৃত গোলাম শরিফের ছেলে আব্দু রহিম (৪১) কে। অন্যান্যরা হলেন- মনখালীর মৃত রহমত শরিফের তিন পুত্র তোফাইল আহমেদ, জুহুর আহমেদ চৌধুরী  ও জহির আহমদ, মনখালীর ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপিনেতা সোলতান মেম্বারের ছেলে শরিফুল হক সাগর, প্রধান আসামী আব্দু রহিমের ভাই নুরুল বশর, আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম নাহিদ, মনখালীর শাহ আলমের ছেলে রিদোয়ান।

 

আসামীদের মধ্যে জুহুর আহমেদ চৌধুরী উখিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

 

নিহত কামাল হোসেনের ছোটভাই সাহাব উদ্দিন জানান, এর আগেও তাঁর ভাই জসিম হত্যার সাথে এরা জড়িত ছিলো, জসিম হত্যার বিচার না হওয়া এবং আসামীদের প্রকাশ্যে চলাফেরার কারণে আবারো এ হত্যাকান্ড ঘটিয়েছে তাঁরা।

 

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

গত ৬ জুলাই রাতে উখিয়ার মনখালীর বাড়ি থেকে ফার্মেসীতে যাওয়ার জন্য বের হন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন। পরদিন ৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ সনাক্ত করে।

 

কামাল হোসেন দুর্জয় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন, ২০২১ সালের ইউপি নির্বাচনে জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন, তার পিতা ছিদ্দিক আহমেদ সওদাগরও একই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off