1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

বোনের ইজ্জত রক্ষায় ভাইয়ের প্রাণপণ চেষ্টার ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার।

কক্সবাজারের খুরুশকুল বেড়িবাঁধ এলাকায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করেছে তিন বখাটে। বোনের ইজ্জত রক্ষা ভাইয়ের প্রাণপণ চেষ্টা এবং বেধড়ক মার খাওয়ার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় বখাটেরা ফিল্মি স্টাইলে নাফিসা আক্তার (১৪) নামের এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বোনকে রক্ষায় এগিয়ে আসেন ওই তরুণীর ভাই আব্দুল মোনাফ। বখাটেদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বোনকে রক্ষা করতে পারলেও বেধড়ক মারধরের শিকার হয়েছেন মোনাফ। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউপির আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মনুপাড়া এলাকায়।

ঘটনাটি আশ্রয়ন প্রকল্পের বেড়িবাঁধে গত মঙ্গলবার ( ৩১ মে ২০২২) বিকেলে ঘটলেও তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় শনিবার রাতে। এরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় ভুক্তভোগী আব্দুল মোনাফ বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে আমাদের ফ্ল্যাট থেকে মঙ্গলবার (৩১ মে ২০২২) আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে নোংরা ভাষায় কটূক্তি করে। ‘আমার বোন নীরবে বাড়ি ফিরে আসতে চাইলেও বখাটেরা বারবার তার পথ আটকাচ্ছিল

আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। বোনকে জড়িয়ে ধরা অবস্থায় তারা আমাকে নির্দয়ভাবে পিটিয়েছে। তাদের দফায় দফায় মারধরের এক পর্যায়ে বোনসহ আমি মাটিতে পড়ে যায়। ওই অবস্থায় তারা আমাকে মারধর করতে থাকে। মোনাফ অভিযোগ করেন, সেদিন আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ ঘটনার পরও দুর্বৃত্তরা মোনাফকে হুমকি দিয়ে গেছে। তবে, ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা সবাই এখন পালিয়েছে বলে দাবি করেন মোনাফ।

এদিকে মোনাফের অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন মজুমদার। তার দাবি, তারা এমন ঘটনার কোনো অভিযোগ পাননি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

মানবজমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off