1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক মূল্যায়ন : গত অর্থবছরে দেশসেরা সংস্থা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ |Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৮৩ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্হ ১২টি সংস্থার মধ্যে দেশসেরা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। বিগত ২০২১-২২ অর্থবছরে কার্য সম্পাদন এবং প্রকল্প বাস্তবায়নে ৯৭ শতাংশ সাফল্য অর্জন করে এই শীর্ষ স্থান অধিকার করে কউক।
২২ নভেম্বর মংগলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বিগত ২০২১-২০২২ অর্থবছরের কার্য সম্পাদনের এই মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত মূল্যায়নে দেশের অন্য ১১টি সংস্থাকে পেছনে ফেলে সকল ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্স ছিলো কউকের।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই মূল্যায়নে দ্বিতীয় হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ,তৃতীয় হয়েছে গণপূর্ত অধিদফতর,চতুর্থ হয়েছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট,পঞ্চম হয়েছে সরকারি আবাসন পরিদপ্তর,ষষ্ঠ হয়েছে নগর উন্নয়ন পরিদপ্তর,সপ্তম হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,অষ্টম হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ,নবম হয়েছে স্থাপত্য অধিদপ্তর,দশম হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা অধিদপ্তর, এগারোতম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বারোতম হয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।

২০২১ এর জুন হতে ২০২২ এর জুন পর্যন্ত কর্ম পরিকল্পনা সম্পাদনায় দেশে প্রথম স্থান অর্জন করায় কক্সবাজারের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, আধুনিক কক্সবাজারের স্বপ্নদ্রষ্টা লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ।

তাঁর দায়িত্বকালীন সময়কে বিশেষ স্বীকৃতি প্রদান করায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে তিনি ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off