
বিশেষ প্রতিবেদক;
কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূলে মানবপাচারের নেপথ্যে আবারও সামনে এলো একই নাম- মহেশখালীর হোছন আলী ওরফে হোছন মাঝি। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী ও টেকনাফ থেকে ট্রলারযোগে মালয়েশিয়াগামী মানবপাচার পরিচালনা করে আসছে।
তার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা পৌরসভার চরপাড়া গ্রামের নুরুল হোসেনের ছেলে।
স্থানীয়দের দাবি, হোছন আলীর বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও মানবপাচারের মামলা রয়েছে। তার নামে ও বেনামে উখিয়া, মরিচ্যা, কক্সবাজার ও চট্টগ্রামে একাধিক বাড়ি রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
গোপন সূত্রের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করে সেখান থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারসহ কক্সবাজার ও উখিয়া- টেকনাফের মানবপাচারের বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামে বসে পরিকল্পনা হয়, আর টেকনাফের বিভিন্ন নৌঘাট দিয়ে চলে ট্রলার। মাঝপথে দালাল, মাঝি ও স্থানীয় সহযোগীদের মাধ্যমে লোকজনকে ট্রলারে তোলা হয়।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, গেত রাত আনুমানিক ২টার দিকে হোছন আলীর নেতৃত্বে টেকনাফ সদরের মহেশখালী পাড়া, রাজারছড়া, হাবিরছড়াসহ বিভিন্ন নৌঘাট থেকে মালয়েশিয়াগামী ট্রলার ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরে ওই ট্রলার আটক হওয়ার খবরও ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, এটা নতুন ঘটনা নয়। সুযোগ পেলেই রাতের আঁধারে এভাবে লোকজনকে সাগরপথে পাঠানোর চেষ্টা চলে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা হোছন আলী ওরফে হোছন মাঝিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তারা বলেন, এই চক্রকে দমন করতে না পারলে উপকূলীয় এলাকায় মানবপাচার, মাদক ও অস্ত্র ব্যবসা বন্ধ করা যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে মানবপাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত হোছন আলী ওরফে হোছন মাঝির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “মানবপাচার চলবে না, অভিযান চলবে। মানবপাচারকারী যতই শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। হোছন মাঝির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হবে।
copy off
Leave a Reply