1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন 

সিনহা হত্যাই দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি! সেনাপ্রধান

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে গণমাধ্যমে তিনি এ দাবি করেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দোষীদের ‍দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে দেশের যে কোনো অস্থিতিশীল মুর্হূত সৃষ্টি করতে একটি পক্ষ সুবিধা নেয়ার চেষ্টা করছে।
এদিকে সকালে চট্টগ্রাম সেনানিবাসে ৬টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন সেনাপ্রধান। এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে ওসি প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গত শুক্রবার (২৮ আগস্ট) একই আদালতে প্রদীপ কুমার দাশ, পরিদর্শক (বরখাস্ত) লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে লিয়াকত ও নন্দ দুলাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ওসি প্রদীপ আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। ফলে তিনদিনের রিমান্ড শেষে সর্বশেষ গত সোমবার (৩১ আগস্ট) তদন্তকারী সংস্থা র‌্যাব ওসি প্রদীপের জন্য আবার রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের সময় শেষ হয়েছে মঙ্গলবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off