1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

পুলিশ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে এক যুবক নিহত।

  • আপডেট সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল

কক্সবাজার টেকনাফে সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় একাধিক মামলার আটক আসামীকে ছিনিয়ে নেওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার হাজ্বী গোলাম হোসেন’র পুত্র।সুত্রে জানা যায়, ৫ জানুয়ারী( মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়।পুলিশের দাবী এ ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছে।এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, ৫ জানুয়ারি (মঙ্গলবার) রাতে টেকনাফ সদর ইউনিয়ন রাজারছড়া এলাকা থেকে মাদক মামলাসহ ১১টি মামলার পলাতক আসামী মাদক কারবারী শামসুল আলমকে আটক করে থানায় নিয়ে আসার পথে মিঠাপানিছড়া এলাকায় পৌঁছলে আটক আসামীর সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশকে ব্যারিকেড দেয় এবং আটক শামসুকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর অতর্কিত হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত এবং খোরশেদ আলম এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।তিনি আরো জানান, নিহত যুবকের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আটক শামসুল আলম অত্র এলাকার র্শীষ মাদক ব্যবসায়ী।আহত তিন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে সংঘটিত এই ঘটনার খবর পাওয়া মাত্র টেকনাফ হাসপাতালে ছুটে আসেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ও সহকারী পুলিশ সুপার উখিয়া-টেকনাফ সার্কেল শাকিল আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off