1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

কক্সবাজারে পত্রিকার হকারসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করলেন কউক চেয়ারম্যান

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৭২০ বার পড়া হয়েছে

মো: ফয়সাল ||কক্সবাজার শহরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পত্রিকার হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি। র

বিবার (১৯ এপ্রিল ) সকাল ১০ টায় শহরের বাহারছড়া গোল চত্বর মাঠে ৩২ জন পত্রিকার হকারদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এদিকে,ওইদিন সকাল সাড়ে ১১ টার সময় কক্সবাজার সদরের খুরুশকুলেও শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কউক চেয়ারম্যান লে.কর্ণেল(অব.) ফোরকান আহমদ।

জানা যায়, দিনমজুর ও অসহায় এই মানুষ গুলোর কথা ভেবে মানবতার ডাকে গত ২ মাস যাবত কউক চেয়ারম্যান করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনার পাশাপাশি নিয়মিত ত্রাণ বিতরণ করে আসছেন। এসব পুরোপুরি নিজ তহবিল থেকে করে আসছেন তিনি।

এদিকে, কউক সরকারি প্রতিষ্ঠান হলেও ত্রাণের কোনো কার্যক্রম এই প্রতিষ্ঠানের মাধ্যমে না থাকলেও থেকে নেই কউক চেয়ারম্যান। তিনি প্রতিদিনই কোনো না কোনো এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামুলক প্রচারের পাশাপাশি নিজ বেতনের টাকা থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন ত্রাণ সামগ্রী ।

এই বিষয়ে কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি বলেন, বিশ্বের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছায় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি নিজ উদ্যোগে অসহায় মানুষগুলোর খোঁজ খবর নেয়ার পাশাপাশি দিচ্ছি ত্রাণ সামগ্রী। এবং যে যার যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

উল্লেখ্য যে,তিনিই প্রথম ত্রাণ নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off