1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

রাংগামাটিতে হতদরিদ্রের হাতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

অভি বড়ুয়া,রাংগামাটি প্রতিনিধি।

রাঙামাটি জেলাতে Covid-19 সময়ে লকডাউনে কাজকর্মহীন হতদরিদ্র ৪৫০ জন মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিলেন এমপি দীপংকর তালুকদার এবং অন্যান্য নেতাকর্মী ও জেলা প্রশাসন। ২৮ ই এপ্রিল (বুধবার) সকালে রাংগামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি দীপংকর তালুকদার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর মধ্যে
১০ কেজি চাল,
১ কেজি ডাল,
৩ কেজি আলু,
১ কেজি লবন এবং
১ লিটার সয়াবিন তেল।
কাজকর্মহীন পরিস্হিতিতে হতদরিদ্র মানুষ এই উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত , তারা প্রধানমন্ত্রীর কাছে কতৃজ্ঞতা জানালেন এবং যেই যার ধর্মের মতে প্রধানমন্ত্রীর জন্য দোয়া/আশীর্বাদ কামনা করলেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানালেন, “১০ টি উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। আজ রাংগামাটি পৌরসভায় ৪৫০ জন হতদরিদ্রের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারও বিতরণ করেছে।”

প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালীন এমপি দীপংকর তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী সব সময় হতদরিদ্র মানুষের কথা ভাবেন, তিনি সবসময় খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এ কারণে মহামারীকালীন হতদরিদ্রের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী । Covid-19 পরিস্থিতির উন্নতি না হওয়া পযর্ন্ত প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off