1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী

রাঙ্গামাটি জেলার সাবেক মন্ত্রীর মৃত্যুবরণ

  • আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

অভি বড়ুয়া,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারনে রাঙ্গামাটির ২ নং পাথর ঘাটার নিজ বাস ভবনে আজ বুধবার (২১ জুলাই) ভোর ৫ টায় মৃত্যু বরণ করেছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, মৃত্যুবরণকারী বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহন করেন। ১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন।তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কয়েক মেয়াদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন। এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙ্গামাটি পৌর সভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ১৯৮৬ সন থেকে রাঙ্গামাটি আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাঁকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।

উক্ত সাবেক মন্ত্রী’র মৃত্যুতে রাঙ্গামাটি জেলার মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবং রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনগুলো শোকবার্তা প্রেরণ করছে বিভিন্নভাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off