1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান

প্রজেক্টের টাকার লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৮৫৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি/রহমত উল্লাহ ; টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভী পাড়ায়
তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে আহত রবিউল হাসান (২৪) নামে এক যুবকের খুন হয়েছে।

রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সে যুবকের মৃত্যু হয়।

নিহত যুবক, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিমের ছেলে রবিউল হাসান ( ২৪)।

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, মৌলভী পাড়া এলাকায় চিংড়ি’র টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবগত করছি। আমি ঘটনাটি তদন্ত করতেছি।

নিহত রবিউলের ভাই আবদুল্লাহ জানান,
শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে ঔষধ নিতে গেলে একই এলাকার ইসমাইলের ছেলে মোঃ সাইফুল (২২) হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাঝ পথে আমার ভাই রবিউল মারা যায়।

এ ঘটনায় রবিবার (১১ জুন) মোঃ সাইফুল ও রাসেলসহ ৫ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেছি। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। পুলিশ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এবং আসামিদের গ্রেপ্তারের করা হবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off