1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস

ছেলের হাতে পিতা খু’ন, ছেলে গ্রে’ফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মা’দকাসক্ত ছেলে তপন রুদ্র (২০) তার পিতা দুলাল রুদ্রকে কু’পি’য়ে হ’ত্যা করেছে। মাদকের জন্য টাকা না পেয়ে সে এই কা’ণ্ড ঘটায়।

 

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তপন রুদ্র আগে একটি সেলুন চালাত। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

 

গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এই ঘটনার পর স্থানীয় জনতা তপন রুদ্রকে আটক করে পুলিশে দেয়।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত তপন রুদ্রকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off