1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

র‌্যাব-৮ কর্তৃক পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় দুইজন ভুয়া ডাক্তার আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৪১ বার পড়া হয়েছে

র‌্যাব-৮ বার্তা

 

অদ্য ০৯/০৭/২০২০ ইং তারিখে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে আমির হোসেন ভূঁইয়া (২২) নামক একজন ভুয়া ডাক্তার এবং মহিমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাররের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল (৩৬) কে আটক করা হয়। মাধ্যমিকে মানবিক এবং উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষায় পড়া আমির হোসেন ভূঁইয়া ভুয়া ডাক্তারের সনদপত্র দেখিয়ে উক্ত ক্লিনিকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পায়। এরপর থেকে সে গাইনোকোলজিস্ট হিসেবে সাধারণ রোগী দেখার পাশাপাশি সিজার সহ বিভিন্ন অপারেশন করে আসছিল। পাশাপাশি মঠবাড়িয়া থানা এলাকার আরও বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে অন কল ডাক্তার হিসেবে অপারেশন পরিচালনা করতো। অভিযুক্ত ভুয়া ডাক্তারের দেওয়া তথ্যমতে মঠবাড়িয়ার আরেকটি প্রাইভেট ক্লিনিক মহিমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ক্লিনিকের মালিক মো: মোস্তফা কামাল(৩৬) এই ভুয়া ডাক্তার নিয়োগ দেয়ার পাশাপাশি নিজেও অপারেশনের অংশগ্রহণ করত যদিও সে মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেনি। এই ক্লিনিকের অপারেশন থিয়েটারে অভিযান চালিয়ে দেখা যায় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধের স্টক করাসহ থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। একইভাবে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়ার স্বীকারোক্তি অনুযায়ী সৌদি প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সে সিজার সহ বিভিন্ন অপারেশন পরিচালনা করেছে বলে প্রমাণ পাওয়া যায়।

পিরোজপুর জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদন্ড এবং হাজী আব্দুর রাজ্জাক হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা, মহিমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক কে তিন মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সৌদি প্রবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের প্রতারণা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে পিরোজপুর জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off